উচ্চশিক্ষার গন্তব্য: কেন বেছে নেবেন আরব বিশ্বকে?
উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার কথা ভাবলেই আমাদের চোখে ইউরোপ বা আমেরিকার ছবি ভেসে ওঠে। কিন্তু আপনি কি জানেন, বর্তমান বিশ্বে ইসলামিক উচ্চশিক্ষা এবং আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণার জন্য সৌদি আরব, কাতার বা মিশরের বিশ্ববিদ্যালয়গুলো এখন শীর্ষ তালিকায়?
কেন একজন মুসলিম শিক্ষার্থীর জন্য আরব দেশগুলো সেরা পছন্দ হতে পারে? চলুন জেনে নিই:
১. সরাসরি মূল উৎসের সান্নিধ্য
ইসলামি আকিদা,হাদিস, ফিকহ, ও অন্যান্য শাস্ত্র শেখার জন্য আরব দেশে হতে পারে প্রধান গন্তব্য। প্রসিদ্ধ আলেম ওলামার সান্যিদ্ধে মূল সোর্স থেকে জ্ঞান অর্জনের এই সুযোগ আপনি অন্য কোথাও পাবেন না । হাজার বছর ধরে এই অঞ্চলে জ্ঞানের চর্চা হয়ে আসছে ।
২. আধুনিক ও উন্নত জীবনযাত্রা
আরব দেশগুলো এখন আধুনিক প্রযুক্তি এবং গবেষণায় পশ্চিমা অনেক দেশকে ছাড়িয়ে গেছে। চলুন দেখে নেওয়া যাক।
গবেষণা ও র্যাঙ্কিং: সৌদি আরবের কিং আব্দুল্লাহ ইউনিভার্সিটি (KAUST) এবং কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি (KAU) গবেষণার মানদণ্ডে এখন বিশ্বসেরাদের কাতারে। আল-আজহার কিংবা মাদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের ইসলামি আকিদা, ফিকহ ও অন্যান্য উসুল শাস্ত্রে সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে। কাতারসহ আরবের অধিকাংশ ইউনিভার্সিটি গুলো এখন আধুনিক প্রযুক্তি ও গবেষণায় অনন্য।
সম্পূর্ণ ফ্রি স্কলারশিপ: অধিকাংশ আরব দেশ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিমান টিকিট, আবাসন, মাসিক হাতখরচ এবং ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে। টিউশন ফিসহ অন্যান্য সকল খরচ ভার্সিটি বহন করে।
হজ্জ, ওমরাহ ও হারামাইনের সান্নিধ্য: মক্কা-মদিনার বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সবচেয়ে বড় প্রাপ্তি হলো হারামাইন শরিফাইনের সরাসরি সান্নিধ্য। এখানে পড়াশোনার পাশাপাশি নিয়মিত হজ্জ ও ওমরাহ পালন এবং মসজিদে নববী ও কাবার বড় বড় শায়খদের সরাসরি দরসে বসার সুযোগ মেলে।কেবল প্রাতিষ্ঠানিক বইখাতায় সীমাবদ্ধ নয়, বরং ইসলামের প্রাণকেন্দ্রে থেকে বাস্তব অভিজ্ঞতা ও আমল অর্জনের সেরা মাধ্যম।
3.কেন আরব দেশে গিয়ে আরবি শিখবেন?
আরবি একটি ভাষা নয়, এটি কোরআন ও হাদিসের মূল চাবিকাঠি। কেন এই ভাষা শেখা এবং সরাসরি আরব দেশে গিয়ে শেখা আপনার জন্য সেরা সিদ্ধান্ত হতে পারে।
১. দ্রুত শেখার পরিবেশ: উন্নত সিলেবাস এবং অভিজ্ঞ আরব টিচারের মাধ্যমে শিক্ষা লাভ করা।
২,শুদ্ধ উচ্চারণ ও লাহজা: আরবদের সান্নিধ্যে থাকলে বিশুদ্ধ মাখরাজ ও কথা বলার ভঙ্গি নিখুঁতভাবে শেখা সম্ভব। যেমনটা আমরা ইংরেজি শিখার ক্ষেত্রে দেখতে পাই।
৩. ক্যারিয়ার ও স্কলারশিপ: ভালো আরবি শিখতে পারলে পরবর্তিতে মাস্টার্স বা অন্যান্য প্রোগ্রামে স্কলারশিপ পাওয়া অনেকটাই সহজ হয়।